32.5 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

আকাশে কোটি টাকার সফর— অভিষেকের বিলাসিতায় ক্ষুব্ধ কুনাল!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে ক্ষমতা হারানোর পর সাংগঠনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। কয়েকদিন আগেই মন্ত্রী অরূপ বিশ্বাস দলের তহবিল ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছিলেন। সেই চিঠিকে সমর্থনও করেছিলেন বিদ্রোহী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চার্টার্ড বিমান সফর ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই প্রসঙ্গে দলীয় তহবিল এবং বিপুল খরচ নিয়ে প্রশ্ন তুলে দলের যুবরাজকেই তুলোধোনা করলেন তৃনমূল বিধায়ক কুনাল ঘোষ।

জুন মাসের শুরুতে দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে চার্টার্ড বিমানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরে একই বিমানে দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে দু’জনেই আলাদা দিনে সেই বিমানে কলকাতায় ফেরেন।

অন্যদিকে লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকা এক বিশেষ বৈঠকে অংশ নিতে শুক্রবার আবার দিল্লি যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের আবেদন সংক্রান্ত এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই সফরেও চার্টার্ড বিমান ব্যবহার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ধারাবাহিক সফরে চার্টাড বিমান ব্যবহার হওয়ার পর থেকেই দলের অন্দরে ব্যয়ের উৎস নিয়ে আলোচনা শুরু হয়েছে। কলকাতা-দিল্লি রুটে চার্টার্ড বিমানের যাতায়াতের খরচ বিমানের ধরন, অপেক্ষার সময়, বিমানবন্দর চার্জ, কেটারিং ও অন্যান্য পরিষেবার উপর নির্ভর করে কয়েক কোটি টাকার কাছাকাছিও পৌঁছাতে পারে। দলের একাংশের বক্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ কর্মী ও নেতারা বিভিন্ন আইনি ও সাংগঠনিক সমস্যার মুখে রয়েছেন। সেই সময়ে শীর্ষ নেতৃত্বের ব্যয়বহুল সফর নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

এর মধ্যেই চার্টার্ড বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াত নিয়ে প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ প্রকাশ্যে বলেন, তিনি নিশ্চিত নন অভিষেক চার্টার্ড বিমানে গিয়েছেন কি না। তবে যদি দলীয় তহবিলের অর্থে এমন সফর হয়ে থাকে, তাহলে একজন দলীয় কর্মী হিসেবে তিনি সেটিকে সমর্থন করেন না। একইসঙ্গে তিনি বলেন, অন্য কারও ব্যবস্থাপনায় বা সহযাত্রী হিসেবে সফর হলে তা ভিন্ন বিষয়। যদিও চার্টার্ড বিমানের ভাড়া কে বহন করেছে, তা দলীয় তহবিল, ব্যক্তিগত অর্থ নাকি অন্য কোনও উৎস থেকে এসেছে, সে বিষয়ে এখনও কোনও সরকারি তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন