Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন (BJP Govt Budget Session 2026) শুরু হচ্ছে ১৮ জুন, বৃহস্পতিবার থেকে। আগামী ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।
বাজেট ঘোষণার আগে বুধবার সকালে হঠাৎ দিল্লি সফরে যান অর্থমন্ত্রী। এই সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) জানিয়েছিলেন, নতুন সরকারের প্রথম বাজেটে সাধারণ মানুষের জন্য একাধিক বড় ঘোষণা থাকতে পারে। তাই বাজেটের ঠিক আগে অর্থমন্ত্রীর দিল্লি সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দিল্লিতে আজ অর্থমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। প্রথমে তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে দেখা করবেন। রাজ্যের বিভিন্ন প্রকল্প, বকেয়া টাকা এবং নতুন আর্থিক সাহায্য নিয়ে সেখানে আলোচনা হতে পারে।
এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করবেন স্বপন দাশগুপ্ত। রাজ্যের আর্থিক অবস্থা উন্নত করা, কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা পাওয়া এবং নতুন প্রকল্পের জন্য বাড়তি সাহায্য চাওয়ার বিষয়টি আলোচনায় থাকতে পারে।
অনেকের মতে, রাজ্যের প্রথম বাজেটে বড় কিছু ঘোষণা করার প্রস্তুতি চলছে। তাই এই দিল্লি সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বাজেট অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ৬ জুলাই সকাল ১১টায় আবার বিধানসভা অধিবেশন শুরু হবে।


