33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

স্টেশনে ঢোকার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম, নইলেই গুণতে হবে মোটা অংকের জরিমানা

Aaj India Desk, নয়াদিল্লি: রেল স্টেশনে আত্মীয়-পরিজনকে ট্রেনে তুলে দিতে বা রিসিভ করতে গেলে অনেকেই প্ল্যাটফর্ম টিকিট কাটেন। তবে এই টিকিট থাকলেই যে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে থাকা যাবে, এমনটা নয়। ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ নিয়ম না জানার কারণেই সম্প্রতি এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা গুনতে হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর এক আত্মীয়কে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিলেন। নিয়ম মেনে তিনি প্ল্যাটফর্ম টিকিটও কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন প্রায় পাঁচ ঘণ্টা দেরি করায় তিনিও স্টেশনেই অপেক্ষা করতে থাকেন। পরে টিকিট পরীক্ষক বা টিটিই তাঁর টিকিট পরীক্ষা করে ৫০০ টাকা জরিমানা করেন।

ঘটনায় অনেকেই অবাক হলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিটিই নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন। কারণ, প্ল্যাটফর্ম টিকিটের উদ্দেশ্য শুধুমাত্র যাত্রীকে ট্রেনে তুলে দেওয়া বা ট্রেন থেকে নামার পর নিয়ে যাওয়ার জন্য সীমিত সময়ের জন্য প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, সাধারণত একটি প্ল্যাটফর্ম টিকিট দুই ঘণ্টার জন্য বৈধ থাকে। নির্ধারিত সময়সীমার বেশি সময় স্টেশন বা প্ল্যাটফর্মে অবস্থান করলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে জরিমানা করার অধিকার রয়েছে রেল কর্তৃপক্ষের।

রেল কর্মকর্তাদের মতে, স্টেশন চত্বরে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে। অপ্রয়োজনীয় ভিড় বাড়লে যাত্রীদের যাতায়াতে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ব্যাহত হতে পারে।

তাই পরের বার কাউকে ট্রেনে তুলে দিতে বা আনতে গেলে প্ল্যাটফর্ম টিকিটের সময়সীমা সম্পর্কে অবশ্যই সচেতন থাকুন। নইলে অজান্তেই গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন