36 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

আজ বিদ্যাসাগর সেতু বন্ধ—বিকল্প রুট না জানলে চরম ভোগান্তি!

কলকাতা: রবিবার ১৬ টানা ঘন্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি ব্রিজ (Second Hooghly Bridge) বা বিদ্যাসাগর সেতু। ভোর ৫ টা থেকে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাত ৯ তা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত বন্ধ। এই মর্মে নির্দেশিকা জারি করেছে হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস থেকে বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Setu) রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ চলছে।

সেই কারণে প্রায় প্রতি সপ্তাহে রবিবার আংশিক সময়ের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে। রবিবার, ছুটির দিন হলেও বিভিন্ন কাজে হাওড়া-কলকাতার মানুষ বিদ্যাসাগর সেতু ধরে যাতায়াত করেন। তার উপর চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে যাত্রী ভোগান্তি রুখতে বিকল্প রুটের ঘোষণা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

কোন রাস্তা ধরে যাতায়াত করবেন?

নির্দেশিকা অনুযায়ী, জিরুট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) দিকে যাওয়া (পশ্চিমমুখী) সব যানবাহনকে আজ অন্য পথে ঘুরতে হবে।

কীভাবে ঘোরানো হবে যান চলাচল?

  • টার্ফ ভিউ থেকে যানবাহন অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।
  • সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে
  • অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কে পি রোড ধরা যাবে।

বিকল্প হাওড়া ব্রিজ

১। জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সব যানবাহন।

  • ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • এরপর সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে

খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী সব যানবাহন

  • হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে
  • ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) ব্যবহারকারী কে.পি. রোডের সব যানবাহন
  • কে.পি. রোডের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে
  • এরপর কে.পি. রোড–রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন