29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

কলকাতার অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পটে নিপা আতঙ্ক! শুরু হল কড়া নজরদারি

কলকাতা: বারাসাতের দুই নার্সের পর এবার খাস তিলোত্তমার বুকে নিপা ভাইরাস (Nipah virus) আতঙ্ক। তাও আবার কলকাতা সহ রাজ্যের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট আলিপুর চিড়িয়াখানায়। যেখানে অন্যান্য পশুপাখিদের সঙ্গে বসবাস হাজার হাজার বাদুরের।

শনিবার সকালে সেই বাদুরদের ধরে ধরে নমুনা সংগ্রহে নামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিশেষজ্ঞ দল। এই দলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদস্যরাও ছিলেন। জানা গিয়েছে, চিড়িয়াখানার বাদুরদের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা।

অনুমতি মিলতেই বাদুর ধরতে বেরোন বিশেষজ্ঞরা

নমুনা সংগ্রহের জন্য বাদুরদের ধরতে বন দফতরের অনুমতির প্রয়োজন ছিল। এই বিষয়ে আগেই আবেদন করে রেখেছিল স্বাস্থ্য দফতর। এরপর বন দফতরের কাছ থেকে অনুমতি মিলতেই শনিবার সকালে বাদুরদের থেকে নমুনা সংগ্রহে যায় বিশেষজ্ঞদের দলটি। নমুনা সংগ্রহে সাহায্য করেছে বন দফতরও। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ জানান, “প্রোটোকল মেনেই বাদুরদের নমুনা সংগ্রহ করা হয়েছে।”

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বারাসতে একটি বেসরকারি হাসপাতালে দুই স্বাস্থ্যকর্মীর নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে সতর্কতা জোরদার হয়েছে। সম্ভাব্য সংক্রমণের উৎস খুঁজতে বিভিন্ন এলাকায় বাদুড়দের উপর RT-PCR পরীক্ষা চালানো হচ্ছে। মধ্যমগ্রাম, বারাসত ও বসিরহাটের পর এবার নিপা আতঙ্কে কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেও বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন