29.4 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

ক্ষমতা তো গিয়েছে, কিন্তু তৃণমূলের ভান্ডারে আর কত টাকা আছে জানেন?

Aaj India Desk, কলকাতা: ১৫ বছর ক্ষমতায় থাকার পর এখন কঠিন পরিস্থিতির মুখে তৃণমূল কংগ্রেস (TMC)। একের পর এক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা, দলের ভিতরে অসন্তোষ এবং সাংসদ-বিধায়কদের একাংশের অবস্থান নিয়ে জল্পনার আবহে প্রশ্ন উঠছে দলের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়েও। তবে আর্থিক দিক থেকে তৃণমূল কতটা শক্তিশালী, তার স্পষ্ট ছবি পাওয়া যায় নির্বাচন কমিশন (ECI)-এর ওয়েবসাইটে জমা দেওয়া ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্টে (Audit Report)। এই হিসাব ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সম্পদের ভিত্তিতে তৈরি।

অডিট রিপোর্ট অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৬২৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (এফডি) হিসেবে রাখা রয়েছে আরও ২৫০ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ৩২২ টাকা। অর্থাৎ, ব্যাঙ্কে জমা অর্থ এবং ফিক্সড ডিপোজিট মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট আর্থিক সঞ্চয়ের পরিমাণ ৮৭৬ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৫৮৬ টাকা।

শুধু ব্যাঙ্কে থাকা অর্থই নয়, দলের অডিট রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, তৃণমূলের কাছে ৫০ কোটি টাকার চেকও রয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক অফিসে নগদ অর্থ বা ক্যাশ রয়েছে ৩১ লক্ষ ২৮ হাজার ২৮ টাকা।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, রাজনৈতিক টানাপোড়েন এবং নানা বিতর্কের মধ্যেও তৃণমূল কংগ্রেসের হাতে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, ব্যাঙ্কের টাকা, ফিক্সড ডিপোজিট, চেক এবং নগদ অর্থ মিলিয়ে দলের আর্থিক সম্পদের পরিমাণ কয়েকশো কোটি টাকারও বেশি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন