উত্তর ২৪ পরগণা: পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়ের (Abhijit Chatterjee) গ্রেফতারিকে কেন্দ্র করে নৈহাটিতে ব্যাপক চাঞ্চল্য! খুনের চেষ্টা, ধর্ষণ, তোলাবাজি, হুমকি, বেআইনি অস্ত্র রাখাসহ একাধিক গুরুতর অভিযোগে অভিজিতকে গ্রেফতার করেছে নৈহাটি পুলিশ। শনিবার তাঁকে ব্যারাকপুর মবকুমা আদালতে পেশ করার কথা ছিল। এদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিজিতকে দেখে ক্ষুব্ধ জনতা এবং বিজেপি সমর্থকদের একাংশ ডিম ও জুতো ছুড়ে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। ঘটনায় থানা চত্বর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জানা গিয়েছে, শুক্রবার রাতে সোদপুরের একটি আবাসন থেকে তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়কে (Abhijit Chatterjee) পাকড়াও করে নৈহাটি পুলিশ। এদিন তাঁকে আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
X link: https://x.com/ANI/status/2065745611895591213
সূত্রের খবর, পুলিশের সামনেই অভিজিতকে (Abhijit Chatterjee) লক্ষ্য করে জুতো, ডিম, কিল, চড় মারতে থাকেন বিজেপি কর্মী সমর্থক ও বিক্ষুব্ধ জনতা। বিজেপি কর্মী সমর্থকদের দাবী, গত বছরের ৮ মে বিজেপি কর্মী কার্ত্তিক ঘোষালের উপর হামলার ঘটনায় অভিজিৎ ও তাঁর অনুগামীদের নাম উঠে এসেছিল। অভিযোগ, রড দিয়ে মারধরের জেরে গুরুতর জখম হন কার্ত্তিক এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিজেপির দাবি, সেই ঘটনার ক্ষত এখনও পুরোপুরি সারেনি।
শুধু ওই ঘটনাই নয়, এলাকায় সন্ত্রাস ও দাপটের রাজনীতি চালানোর অভিযোগও তুলেছেন বিজেপি নেতারা। তবে আদালতে অভিযুক্তকে (Abhijit Chatterjee) নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের জেরে থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, ক্ষোভ থাকলেও পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়া কাম্য নয়।


