29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“শূন্যের কলঙ্ক” কি এবার ঘুচবে? বামেদের ‘এক্স ফ্যাক্টর’ হবেন হুমায়ুন?

কলকাতা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বামফ্রন্টের অস্ত্র হুমায়ুন কবির (Humayun Kabir)? ৩৪ বছরের শাসনের পর গত ১৫ বছরে রাজ্যে সিপিআইএম-এর আসন সংখ্যা নিয়ে কথা বলা রীতিমত কৌতুকে পরিণত হয়েছে। তাই এবার ‘শূন্যের কলঙ্ক” ঘোচাতে কি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে হাত মেলাতে চলেছে CPIM?

বিধানসভা নির্বাচনে খেলা ঘোরাবেন হুমায়ুন?

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের (HUmayun Kabir)। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে লাগাতার হুঁশিয়ারির জেরে সাসপেন্ড হয়ে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির উদ্বোধন করেন হুমায়ুন।

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির টক্করে তিনি নাকি ‘এক্স ফ্যাক্টর’ হবেন। এমনকি মুখ্যমন্ত্রী হবেন বলেও আগেই ঘোষণা করেছেন হুমায়ুন। জল্পনা উঠছে, তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াইয়ে ‘গেম চেঞ্জার’ হতে পারেন তিনি। যার জন্য বাম-কংগ্রেসের সঙ্গে জোট গঠন করতে পারেন হুমায়ুন কবির।

কি বলছেন বিমান বসু?

হুমায়ুন জোট করতে চাইলে কি রাজি হবে সিপিআইএম (CPIM)? শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান রাজনৈতিক বিমান বসুকে সাংবাদিকরা এই প্রশ্ন করা হয়। উত্তরে বিমান বসু জানান, হুমায়ুন কবিরের কাছ থেকে এই বিষয়ে যোগাযোগ করা। সরাসরি কথা না বলে জনতা উন্নয়ন পার্টির প্রমুখ ‘মাধ্যম’ দিয়ে কথা বলছেন, বলেন বিমান বসু (Biman Basu)। তবে হুমায়ুন কবির যদি আনুষ্ঠানিকভাবে সরাসরি জোট করা নিয়ে আলোচনা করেন, তাহলে এই বিষয়ে ভেবে দেখবে আলিমুদ্দিন স্ট্রিট, বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন