36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

‘দল জিতলেও কি এঁরা এভাবেই মুখ খুলতেন?’ কটাক্ষ কুণাল ঘোষের

Aaj India Desk, কলকাতা: তৃণমূল (TMC)-এর একাংশের সাম্প্রতিক অবস্থানকে নিশানা করে আবারও তীব্র আক্রমণ শানালেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, “যদি দলের সবকিছুই এতদিন ধরে ভুল ও খারাপ হয়ে থাকে, তাহলে ক্ষমতায় থাকার সময় কেন কেউ মুখ খোলেননি? কেন সব পদ, সম্মান, প্রচার ও সুযোগ-সুবিধা ভোগ করার পর দল ভোটে পরাজিত হতেই হঠাৎ ‘বিবেকের জাগরণ’ ঘটল?”

কুণাল ঘোষের দাবি, দলের যে অংশকে আজ খারাপ বলে সমালোচনা করা হচ্ছে, তা তো ভোটে হারের পর হঠাৎ খারাপ হয়ে যায়নি। তিনি স্মরণ করিয়ে দেন, দল ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন বিষয়ে তিনি নিজেই প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন এবং ২০২৪ সালেও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু আজ যারা সরব, তখন তাঁদের কাউকেই প্রতিবাদ করতে দেখা যায়নি। তাঁর কটাক্ষ, “এতজনের একসঙ্গে হঠাৎ হৃদপিণ্ড ও ফুসফুসে সমস্যা তৈরি হল কী করে? আবার অনেকের বহু পুরনো অভিযোগও এখন মনে পড়ছে। যদি এত আপত্তি ছিল, তাহলে এতদিন ছিলেন কেন?”

দল কঠিন সময়ের মধ্যে রয়েছে, কর্মীরা আক্রান্ত এবং সংগঠন চাপে রয়েছে বলেও উল্লেখ করেন কুণাল। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে যারা প্রতিপক্ষের হাত ধরে দল ভাঙার রাজনীতি করছেন, তাঁদের ‘বিবেক’ নিয়েই প্রশ্ন উঠছে। কুণালের কথায়, সংকটের সময় দল ছেড়ে বা দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক নীতির পরিচয় নয়, বরং তা সংগঠনকে দুর্বল করারই প্রচেষ্টা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন