26.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

মমতা কি ফের ‘হাত’ ধরছেন? প্রথমবার মুখ খুলল শীর্ষ নেতৃত্ব

কলকাতা: তৃণমূলের ভরাডুবিতে কংগ্রেসকে খড়কুটোর মত আঁকড়ে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন মহলে এমনই জল্পনা তুঙ্গে। ইন্ডি জোটের বৈঠক ও সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কংগ্রেসে মমতার (Mamata Banerjee) ঘরওয়াপসি কি এখন শুধুই সময়ের অপেক্ষা? পাশাপাশি তৃণমূল ও কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়েও জোরদার গুঞ্জন চলছে।

এই আবহেই বৃহস্পতিবার সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করে বৈঠকের বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেস। তবে এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে মুখ খুলল হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, কংগ্রেসের তরফে কেসি বেণুগোপাল সাফ জানিয়েছেন, “এগুলি সব ভিত্তিহীন গুজব”!

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে শুধুমাত্র জাতীয় রাজনীতি ও সমসাময়িক ইস্যু নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেসি বেণুগোপাল। দুই দলের মধ্যে কোনও ধরনের সংযুক্তি, মিশে যাওয়া বা রাজনৈতিক একীকরণ নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

উল্লেখ্য, সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে, বলে বিভিন্ন সূত্রে দাবী করা হয়। শুধু মমতাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবী করা হয়। যদিও এইসব দাবী আগেই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর তরফেও ‘ভিত্তিহীন গুজব’ বলা হল। এখন প্রশ্ন হল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন