27.1 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

পুষ্পা ঝুঁকেগা না? ফলতায় ফিরতেই হাফ প্যান্টে ঘুরল জাহাঙ্গির! 

Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগনার:ধৃতদের জনসমক্ষে ঘোরানো নিয়ে যখন রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে এবং বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের যখন বিচারাধীন, ঠিক সেই সময় দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূলের প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan)-কে নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া জাহাঙ্গিরকে বৃহস্পতিবার পুলিশি হেফাজতে এলাকার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সেই সময় তাঁর পরনে ছিল একটি হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে এবং ঘটনাপ্রবাহ পুনর্নির্মাণের জন্য জাহাঙ্গির খানকে ফলতার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সাধারণত কোনও অপরাধের তদন্তে ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। তবে জাহাঙ্গিরের ক্ষেত্রে তাঁর পোশাক ও জনসমক্ষে উপস্থিতির ধরন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যাঁকে এতদিন এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে দেখা গিয়েছে, তাঁকে এভাবে পুলিশি পাহারায় ঘোরানো অনেকের কাছেই বিষয়টি হাস্যকর। ঘটনাস্থলে বহু কৌতূহলী মানুষ ভিড় করেন এবং মোবাইলে ছবি ও ভিডিও তুলতে দেখা যায়।

গত সোমবার ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফ জাহাঙ্গির খানকে গ্রেফতার করে। তোলাবাজি, জমি দখল, মারধরসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

তবে এই ঘটনাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া এবং জনসমক্ষে প্রদর্শনের মধ্যে সীমারেখা কোথায়? ইতিমধ্যেই ধৃতদের ‘পাবলিক প্যারেড’ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ফলে জাহাঙ্গির খানকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনাও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন