40.7 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

নতুন করে চাপে অভিষেক! এবার নিজের কেন্দ্রেই দায়ের হল FIR?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা: ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর বিরুদ্ধে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডি (CID)-র একাধিক তলব এড়িয়ে যাওয়ার অভিযোগের মধ্যেই এবার তাঁর বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবারেই। এই অভিযোগ করেছেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা (BJP Leader) অভিজিৎ দাস (Abhijit Das) ওরফে ববি। তাঁর দাবি, প্রায় সাড়ে সাত বছর আগে তাঁর ওপর যে মারাত্মক হামলা হয়েছিল, সেটি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ঘটেছিল। সেই ঘটনায় এবার তিনি অভিষেক-সহ ৪০ জনের বেশি তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রসঙ্গে বলা হচ্ছে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে এক দলীয় কর্মসূচির সময় অভিজিৎ দাসের ওপর হামলা হয়। তখন তিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন। অভিযোগ, হামলায় তিনি গুরুতর আহত হন-কোমর থেকে পা পর্যন্ত আঘাত লাগে, এমনকি মেরুদণ্ডেও চিড় ধরা পড়ে বলে দাবি করা হয়। দীর্ঘদিন তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল এবং পরে অস্ত্রোপচারও করতে হয়।

অভিযোগপত্রে নাম রয়েছে জাহাঙ্গীর খান-সহ আরও অনেক তৃণমূল কর্মীর। জানা গেছে, ওই ঘটনায় প্রায় দেড়শো জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।অভিজিৎ দাসের অভিযোগ, সেই সময় তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, “তৎকালীন সময়ে পুলিশ অভিষেকের নিয়ন্ত্রণে ছিল, তাই কিছু হয়নি।”

এত বছর পর আবার কেন অভিযোগ করলেন-এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “৪৪ মিনিট আগে খবর পেয়েছিলাম আমার উপর হামলা হতে পারে। পুলিশকে বলেছিলাম, তারা কিছুই করেনি। আমি পালিয়ে যেতে পারতাম কিন্তু আমি পালিয়ে যায়নি। এবং সংগঠন ধরে রাখার জন্যই তখন মাঠে ছিলাম।” তাঁর মতে, হামলাকারীরা শাস্তি না পাওয়ায় এখন তিনি নতুন করে আইনি পথে এগোচ্ছেন। তিনি আরও দাবি করেন, যাদের নাম অভিযোগে রয়েছে, তাদের কেউ কেউ এখনো রাজনৈতিকভাবে সক্রিয়, আবার কেউ কেউ অন্য মামলায় ইতিমধ্যেই গ্রেফতারও হয়েছেন। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন