28.8 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

আস্থায় ধাক্কা? অযোধ্যার রামমন্দির ভক্তদের কোটি কোটি টাকার অনুদান ‘গায়েব’?

নয়াদিল্লি: ফের বিতর্কের মুখে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir)। ভগবান রামের নামে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার মিলছে না হিসেব! রবিবার সমাজমাধ্যমে এমনটাই দাবী করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। এদিন রামমন্দিরে ভক্তদের দান কড়া কোটি কোটি টাকার হিসেব মিলছে না এবং সেই অর্থ ‘গায়েব’ হয়ে গিয়েছে, বলে দাবী করেছেন অখিলেশ (Akhilesh Yadav)।

এই ঘটনায় সরাসরি রামমন্দির (Ayodhya Ram Mandir) ট্রাস্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এক্সে অখিলেশ লেখেন, “ভগবান রামের ভক্তদের কাছে ‘রাম মন্দির’-এর জন্য নিবেদিত কোটি কোটি টাকার সামগ্রী বা অর্থ উধাও হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জার!” সমাজবাদী পার্টির সাংসদ আরও লেখেন, “এই বিষয়ে কেউই মুখ খুলছে না” এই ঘটনাকে “সমস্ত রামভক্ত ও সনাতনী সমাজের অনুভূতির সঙ্গে জড়িত অত্যন্ত সংবেদনশীল বিষয়” বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের দাবিও তুলেছেন অখিলেশ (Akhilesh Yadav)।

X Link: https://x.com/yadavakhilesh/status/2063567792733831463

তবে এখনও পর্যন্ত মন্দির ট্রাস্ট বা সরকারের তরফে অভিযোগ নিয়ে বিস্তারিত কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে বিষয়টি ঘিরে জল্পনা ও রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ছে। আরও অভিযোগ, “মন্দির তহবিলের টাকা আত্মসাৎ, জালিয়াতি ও চুরি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা কোটি কোটি ভক্তের বিশ্বাসে আঘাত। বিজেপির অন্তত ঈশ্বরকে রেহাই দেওয়া উচিত।”

অন্যদিকে, বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম প্রধান দীনেন্দ্র দাস। তিনি বলেন, “শ্রীরামের ঐতিহ্যের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। যদি এতে কোনও ভুল হয়ে থাকে, তবে স্বয়ং ভগবান রাম তাঁর বিচার করবেন। রামই তাঁকে শাস্তি দেবেন।” তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন করে রাজনৈতিক ও সামাজিক চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন