37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

তৃণমূল কার্যালয়ে সাদা থান! গ্রেফতার দুই প্রাক্তন প্রধান

Aaj lndia Desk,হুগলি: সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন হুগলির শ্রীরামপুর (Serampore)-এর দুই তৃণমূল নেতা। ধৃতদের নাম মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল। তাঁরা দুজনেই রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, শ্রীরামপুরের একটি তৃণমূল পার্টি অফিসে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছিল। সেখানে বালতি, মশারি, সাদা থান, কম্বল-সহ নানা সামগ্রী পাওয়া যায়। স্থানীয় বিজেপি কর্মীরা দাবি করেন, এই সমস্ত জিনিস সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারি প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কিন্তু সেগুলি পার্টি অফিসে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের বিডিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের পর শুক্রবার মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পার্টি অফিস থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বালতি, মশারি, সাদা কাপড় ও কম্বল। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত দুই তৃণমূল নেতা। তাঁদের দাবি, ভোটের কাজ শুরু হয়ে যাওয়ায় সামগ্রীগুলি নির্দিষ্ট জায়গায় পাঠানো সম্ভব হয়নি। ভোট শেষ হওয়ার পর সেগুলি যথাস্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন