28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

বন্দুক দেখিয়ে লুট ৩০ লক্ষ টাকার ইট! অভিযোগের কেন্দ্রে অনুব্রত!

Aaj India Desk , বীরভূম : শান্তিনিকেতনের এক নির্মাণস্থলে দিনের আলোতেই হাজির হয় একদল ব্যক্তি। বন্দুক তুলে ভয় দেখিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই ইট সরিয়ে নিয়ে যায়। ২০২১ সালের সেই ঘটনাকে ঘিরেই এবার শান্তিনিকেতন থানায় খোদ অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নামে দায়ের হলো FIR।

স্থানীয় সূত্র অনুযায়ী, শান্তিনিকেতন থানা এলাকায় লায়ন ব্রিক ফিল্ড নামক ইটভাটায় একটি নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা প্রায় ৩০ লক্ষ টাকার ইট জোর করে লুট করে নিয়ে যায় ১০০টি ট্র্যাক্টরে করে আসা কিছু দুষ্কৃতী। সেইসময় বীরভূমের তৃণমূল সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর নির্দেশেই এই ঘটনা ঘটেছিল বলে দাবি অভিযোগকারীর। ইটভাটার মালিক জানান, ঘটনাস্থলে অস্ত্র তুলে ভয় দেখিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও হুমকি দিয়েছিল তারা। তবে তৃনমূল ক্ষমতায় থাকায় তৃনমূল নেতার বিরুদ্ধে মামলা করা হলেও তাদের কথায় পাত্তা দেয়নি তৎকালীন জেলা শাসক ও পুলিশ সুপার।

তবে এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হতেই শান্তিনিকেতন থানায় অনুব্রত (Anubrata Mandal) সহ ১৩ জনের নামে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী সেই ইটভাটারই মালিক। তাঁর বক্তব্য, তোলা না দিতে পারার জন্যই ২০২১ এর ভোটের পর তাঁর উপর আক্রমণ করা হয়েছিল।

তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন