28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

আমাকে ফাঁসিয়েছে! এবার শওকতের আঙুলও অভিষেকের দিকেই?

Aaj India desk, কলকাতা: বিস্ফোরণ মামলায় ফেঁসে গতকালই গ্রেপ্তার হয়েছেন প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে দীর্ঘদিন ধরেই শওকতকে খুঁজছিল NIA। গ্রেপ্তার করার আগে তাঁর বাড়ি তল্লাশি চালিয়ে আটক করা হয় ছেলেকে। ফেরার ছিলেন শওকত মোল্লা। গতকাল তাকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হয় আজকে। শনিবার কলকাতার বিশেষ NIA আদালত তাঁকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিনের কেন্দ্রীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এরপরেই বোমা ফাটান শওকত।

কি বলছেন শওকত?

আদালতের নির্দেশ শুনে শওকত মোল্লা (Shaukat Molla) অভিযোগের আঙুল তুলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর অভিযোগ,”প্রথমে অভিষেক আমাকে ফাঁসালো। তারপর এনআইএ।” তৃণমূলের অন্দরে শওকতকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সেনাপতি হিসেবে দেখা হতো। বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অধিকাংশ তৃনমূল বিধায়ক অভিষেকের দিকেই আঙুল তুলেছেন। শওকতও এবার বিক্ষুব্ধদের মত অভিষেকের বিরূদ্ধে কথা বললেন।

কেন এমন দাবি করলেন শওকত?

শওকত (Shaukat Molla) অনুগামীদের দাবি, দলের নির্দেশে ভাঙড়ে লড়াই করার পর, বিপদের দিনে দলনেতৃত্ব তাঁকে সম্পূর্ণ একা করে দিয়েছেন। কোনো রকম রাজনৈতিক ঢাল না দিয়ে আইনি জটিলতায় তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। আদালতে শওকতের আইনজীবি বলেন,”শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মাত্র দু’তিন লাইন লেখা হয়েছে । মোবাইল বাজেয়াপ্ত হয়েছে । ঘটনাস্থলে তল্লাশি এবং শওকত মোল্লার বাড়ির দূরত্ব খতিয়ে দেখতে কী পদক্ষেপ নিয়েছে? ৪০ কিমি দূরে বাড়িতে ছিলেন। কোনওভাবেই জড়িত নন। ঘটনার সম্পর্কে কোনও ধারণাই ছিল না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন