28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

“পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে পারবেন না” : মেসি-কাণ্ডে ফের কার বিরুদ্ধে ক্ষোভ শতদ্রু দত্তের ?

Aaj India Desk, কলকাতা: বহুল আলোচিত ‘মেসি-কাণ্ড’ মামলায় ফের সরব হলেন আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)। সেই ঘটনায় জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করে তিনি দাবি করেন, সারা বিশ্ব দেখেছে কী ঘটেছিল সেই রাতে। তাঁর এই মন্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যুবভারতীর সেই বিতর্কিত অনুষ্ঠান এবং চলমান তদন্ত।

কাকে আক্রমণ করেন ?

গত শুক্রবার স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই তাঁর দাদা, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ফুঁসে ওঠেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তদন্তের মুখে থাকা অরূপ বিশ্বাসকেও গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, “পুলিশের চোখে ফাঁকি দিয়ে অরূপ বিশ্বাস বেশিদিন পালাতে পারবে না। গ্রেপ্তার হতেই হবে।” সাথে তিনি বলেন, “উনি ভেবেছিলেন এসব করে উনি পার পেয়ে যাবেন। এসব হয় না, কর্মফল তো আছেই। সারা পৃথিবী দেখেছে উনি কী করেছেন।”

শুধু অরূপ বিশ্বাসই নন, ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও তোলেন তিনি। তাঁর বক্তব্য, “জুঁই বিশ্বাসও মাঠে ঢুকেছিলেন, তাঁদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”

কী ঘটেছিল ? 

২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ‘GOAT Tour India 2025’ অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা হয়। মেসির সংক্ষিপ্ত উপস্থিতির পর ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুর ও বিক্ষোভে সামিল হন। টিকিট বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান পরিচালনা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এর পরেই আয়োজক হিসেবে শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেপ্তার করে পুলিশ।

কিন্তু ছাড়া পাওয়ার পর পাল্টা অরূপ বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করেন তিনি। নির্ধারিত নিয়ম না মেনেই রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিআইপি জোন ও মাঠের সংলগ্ন এলাকায় প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য তিনি অরূপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। এরপর থেকেই পুলিশের নজরে রয়েছেন অরূপ বিশ্বাস। তবে তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি একাধিকবার হাজিরা এড়িয়েছেন। সেই প্রেক্ষিতেই এবার কড়া মন্তব্য করলেন শতদ্রু।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন