30.2 C
Kolkata
Wednesday, June 3, 2026
spot_img

ধর্মতলার ধর্নায় মমতা! দলীয় ভাঙন রুখতে কী বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ?

Aaj India Desk, কলকাতা : দলীয় ভাঙনের মুখে গত মাসের শেষেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রস্তুতির কথা জানিয়েছিল আজ ইন্ডিয়া। তবে কলকাতার রানি রাসমণি রোডে কর্মসূচির অনুমতি না মেলায় মঙ্গলবার দুপুরে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ধর্নায় দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি সরাসরি বার্তা দেন। রাজনৈতিক চাপ বা ভয় দেখানোর মুখে কাউকে বিচলিত হতেও বারণ করেন তিনি।

কী বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ?

ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, দলের সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলরদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “অনৈতিকভাবে ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না।” বক্তব্য চলাকালীন প্রবল স্লোগান ও চিৎকারের কারণে কিছু সময়ের জন্য ভাষণ থামিয়ে দিতে দেখা যায় তাঁকে।

পাশাপাশি তিনি এও বলেন, “আমাকে আটকাতে পারবেন না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” ভাষণের মাঝেই তিনি দাবি করেন, দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি সোনারপুরের সঞ্জু কর্মকারের নামও উল্লেখ করেন তিনি।

অনুমতি না মেলায় স্থান পরিবর্তন

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানি রাসমণি রোডে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। দলীয় সূত্রে জানা যায়, ভোট-পরবর্তী হিংসা, কারচুপি এবং এসআইআর-সহ একাধিক ইস্যুতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে কলকাতা পুলিশ ওই স্থানে অনুমতি দেয়নি। পরিবর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলে সীমিত সময়ের জন্য কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হয়।মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাটের বাসভবন থেকে সরাসরি ওয়াই চ্যানেলে পৌঁছন। কর্মসূচিতে কয়েকজন সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। তবে উপস্থিতির সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবির এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও দলীয় নেতৃত্ব এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন