30 C
Kolkata
Monday, June 1, 2026
spot_img

অবশেষে বিদায়! লেকটাউন থেকে সরানো হল মেসির মূর্তি

Aaj lndia Desk,কলকাতা:লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তি অবশেষে নামানো হল, নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরেই কলকাতার লেকটাউনে ভিআইপি রোডের ধারে স্থাপিত ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)-র ৭০ ফুট উচ্চতার বিশাল মূর্তি অবশেষে নামানো হল।

দীর্ঘদিন ধরে এলাকার পরিচিত এই মূর্তিটি সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের নজরে আসে।আজ থেকে বড় ক্রেনের সাহায্যে মূর্তিটি সরানোর কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত সেটি নামিয়ে ফেলা হয়।গত মে মাসের শেষ দিকে প্রবল ঝড়ো হাওয়ার সময় ফাইবারগ্লাস ও লোহার কাঠামোয় তৈরি এই মূর্তিটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর পূর্ত দপ্তরের (PWD) ইঞ্জিনিয়াররা মূর্তিটি পরিদর্শন করে সেটিকে অসুরক্ষিত বলে চিহ্নিত করেন।

প্রশাসনের দাবি, ঝড় বা প্রবল বাতাসের সময় এত বড় ও ভারী কাঠামো ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই কারণেই প্রথমে মূর্তিটিকে মোটা নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং চারপাশে ব্যারিকেড করা হয়। পরে সেটি সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়।

যদিও মূর্তির নির্মাতা শিল্পী মন্টু পালের দাবি ছিল, বাতাসের চাপ সামলানোর জন্যই কাঠামোটিকে কিছুটা নমনীয় রাখা হয়েছিল। তবুও নিরাপত্তার স্বার্থে প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায়নি।শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে ব্যস্ত রাস্তার ধারের পরিবর্তে নিরাপদ কোনও স্থানে এটি পুনঃস্থাপন করা হতে পারে।

২০১৫ সালের ডিসেম্বরে ভার্চুয়াল মাধ্যমে এই মনুমেন্টো দে মেসি-র উদ্বোধন করেছিলেন স্বয়ং লিওনাদ মেসি ( Lionel Messi)। এক দশকেরও বেশি সময় ধরে এটি কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র ছিল। এখন সেই মূর্তি সরিয়ে নেওয়ায় অনেকের মনেই নস্টালজিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন