35 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

বিএসএফের নতুন পরিকল্পনা, বাড়বে সীমান্ত পাহারা নজরদারি

Aaj lndia Desk, নয়াদিল্লি: ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পরিবর্তনের পথে বিএসএফ(BSF)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা, সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নতুন টেরিটোরিয়াল গ্রিড গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবে বিএসএফ। ফলে সীমান্ত পাহারায় বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আরও বাড়তে চলেছে।

নতুন এই টেরিটোরিয়াল গ্রিড-এ চারটি পক্ষ একসঙ্গে কাজ করবে সীমান্ত এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের আধিকারিক, রাজ্য পুলিশ ও সেনাবাহিনী এবং বিএসএফ। এর ফলে সীমান্ত সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও নিরাপত্তা ব্যবস্থা আরও দ্রুত কার্যকর হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এই নতুন পরিকল্পনার ভাবনা এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা (Amit Shah)-এর থেকেই।

সম্প্রতি রাজস্থান ও গুজরাট সীমান্ত পরিদর্শনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিএসএফকে আরও শক্তিশালী ও আধুনিক করার পরিকল্পনার কথা জানান। স্মার্ট বর্ডার সুরক্ষা প্রকল্পের আওতায় প্রথমে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এবং জম্মু-কাশ্মীর-পাকিস্তান সীমান্তে বিশেষ নজর দেওয়া হবে। এর মূল লক্ষ্য অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান রোধ করা। পাশাপাশি সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙার কাজ করবে স্থানীয় প্রশাসন, আর পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবে স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন