Aaj India Desk, কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে মেসি-কাণ্ড ঘিরে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ নিল পুলিশ। আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) অভিযোগের ভিত্তিতে প্রাক্তন রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)-এর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর (FIR) দায়ের হয়েছে। এই খবর সামনে আসতেই খুশি প্রকাশ করেছেন শতদ্রু। তিনি সোশ্যাল মিডিয়ায় এফআইআরের কপি শেয়ার করে লিখেছেন- “সত্যের জয়।” একই সঙ্গে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান ক্রীড়ামন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজিকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদও জানিয়েছেন।
ঘটনাটা মূলত গত বছরের ডিসেম্বরের। সেই সময় ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রড্রিগো দি পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে ১৩ ডিসেম্বরের ওই বড় অনুষ্ঠানে দর্শকের ভিড় ছিল প্রচণ্ড। কিন্তু টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যায়। পারদ এতটাই চড়েছিল যে ১৮ হাজারের টিকিট কালোবাজারির কারনে ৭০ হাজার টাকাতেও পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু চরম অব্যবস্থার কারণে শেষপর্যন্ত সেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়নি।
অনুষ্ঠানের দিন স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারির কিছু অংশ ভেঙে দর্শক মাঠে ঢুকে পড়েন। এরপর পুরো অনুষ্ঠান ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই সময় আয়োজক শতদ্রু দত্তকে জেলেও যেতে হয়েছিল। এখন রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তিনি আবার মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর কাছ থেকে অনেক টিকিট ও পাস জোর করে চেয়েছিলেন। তিনি না দিতে চাইলে চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও দাবি করেছেন শতদ্রু।
এছাড়া তাঁর আরও অভিযোগ, মন্ত্রী মাঠে মেসির সঙ্গে ছবি তোলার সময় মেসি কাঁধে-বুকে হাত দিয়ে ছবি তুলেছিলেন এবং পরিবারের লোকদেরকে নিয়ে গিয়ে অশোভন আচরণ করেছেন। এমনকি পুলিশকেও আগে থেকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারাও কোনপ্রকার ব্যবস্থা নেয়নি। এদিকে শতদ্রু জানিয়েছেন, তাঁর কাছে ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে এবং তিনি আইনগত লড়াই চালিয়ে যাবেন। তাই, এফআইআর দায়ের হওয়ার পর এখন প্রশ্ন উঠছে- প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর ডেট তারিখ এখন শুধু সময়ের অপেক্ষা।


