32 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

বোমাতঙ্ক থেকে টাকার পাহাড়? বাদুড়িয়ায় মাটির নীচে মিলল টাকা-গয়নার বাক্স

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়া (Baduria) য় চাঞ্চল্যকর ঘটনায় নাম জড়াল পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattacharya)। তাঁর পার্টি অফিসের পাশের একটি জমিতে মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা (Money) ও সোনার গয়না (Gold jewellery) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী।

ঘটনার সূত্রপাত সোমবার। বাদুড়িয়ার একটি নির্জন বাগানবাড়িতে গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হচ্ছে বলে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। পরে জানা যায়, ওই বাগানবাড়িটি পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের। পুলিশ পৌঁছতেই তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। প্রায় একদিন গা ঢাকা দিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এরপর বুধবার সকালে নতুন করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কিছু মানুষ পার্টি অফিসের পাশের জমিতে মাটি খুঁড়তে গিয়ে কয়েকটি বাক্স দেখতে পান। প্রথমে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে বোমা আছে ভেবে। পরে পুলিশ এসে বাক্সগুলি খুলে দেখে, তার ভিতরে রয়েছে টাকা ও সোনার গয়না। এরপরই ঘটনাস্থলে নিয়ে আসা হয় দীপঙ্কর ভট্টাচার্যকে। তাঁকে সঙ্গে নিয়েই শুরু হয় তল্লাশি অভিযান।

মাটির তলা থেকে একের পর এক বস্তাভর্তি টাকা উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। টাকা গোনার জন্য বিশেষ মেশিনও আনা হয়। এদিকে অভিযুক্তকে এলাকায় নিয়ে আসতেই সাধারণ মানুষ ক্ষোভে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় ধরে পুলিশ গোটা এলাকায় তল্লাশি চালায়।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন