35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, জখম একাধিক

Aaj lndia Desk,কলকাতা: ব্যস্ততার নিরিখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Airport)-এ মঙ্গলবার দুপুরে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিমানবন্দরের একটি বিকল লিফট মেরামতির কাজ চলাকালীন আচমকাই ছিঁড়ে পড়ে যায়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খারাপ ছিল ৩৪ নম্বর লিফটটি। সেটি সারাইয়ের কাজ করছিলেন কয়েকজন কর্মী। সেই সময় হঠাৎই লিফট ভেঙে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন একাধিক কর্মী। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলেও খবর।

দুর্ঘটনার পর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট লিফটটি সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য ছিল না। সেটি বিমানবন্দরের কর্মীদের জন্য । দীর্ঘদিন ধরেই লিফটটি বিকল ছিল বলেও দাবি কর্তৃপক্ষের। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

তবে চলতি বছরের মার্চ মাসেও শহরে লিফট দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা সামনে এসেছিল। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছিল নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, বেসমেন্টে আটকে পড়া লিফট থেকে বেরোনোর চেষ্টা করার সময় আচমকাই সেটি উপরের দিকে উঠতে শুরু করে। লিফট ও দেওয়ালের মাঝে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লিফট দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল শহরে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন