35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

মুখ্যমন্ত্রী ও বিজেপি কর্মীদের নিয়ে অশ্লীল পোস্ট! মাশুল গুনতে হল রাজেশকে

Aaj India Desk, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি (BJP)-র একাধিক নেতা-নেত্রীকে নিয়ে লাগাতার অশালীন ও কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime Branch)। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বিজেপির এক মহিলা নেত্রী সাইবার থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি ছিল, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রথম সারির কয়েকজন নেতা-নেত্রীকে উদ্দেশ্য করে অপমানজনক এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছিল।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে লালবাজারের সাইবার সেলের আধিকারিকরা। তদন্তে ডিজিটাল তথ্য ও আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে শেষ পর্যন্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা হচ্ছে কেন তিনি এই ধরনের পোস্ট করছিলেন। পাশাপাশি, এর পিছনে অন্য কেউ জড়িত আছে কি না বা কোনও সংগঠিত চক্রের ভূমিকা রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন