36 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

সীমান্তে কড়া নজর! বিএসএফের কাজ খতিয়ে দেখতে জুনেই বাংলায় আসছেন শাহ

Aaj India Desk, কলকাতা: বাংলায় অনুপ্রবেশ (Infiltration) ঠেকাতে আরও সক্রিয় হচ্ছে কেন্দ্র সরকার। অনেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছিলেন, রাজ্যে বিজেপি (BJP) সরকার গঠিত হলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যেই এখন জোর দেওয়া হচ্ছে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতিতে।

এবার দেশের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনে বের হচ্ছেন অমিত শাহ। সূত্রের খবর, চারটি রাজ্যে তাঁর সফরের পরিকল্পনা রয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে সেই কর্মসূচি। প্রথমে তিনি যাচ্ছেন রাজস্থানের বিকানেরে। সেখানে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ১৫ জুন পশ্চিমবঙ্গ সফরেও আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি। পাশাপাশি সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে। জানা গিয়েছে যে, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও শক্ত করতে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ও বিএসএফকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের দাবি, জনবিন্যাস পরিবর্তন রুখতে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করাই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন