36 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

দলে থেকেও বিরোধিতার সুর ! সাংসদের পোস্টে চাপে তৃনমূল ?

Aaj India Desk, কলকাতা : রাজ্যের পালা বদলের পর থেকেই তৃনমূলের অন্দরে একের পর এক ঘটনায় প্রায় ভেঙে পড়েছে দলের ভিত। সেই অবস্থায় তৃনমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) পোস্টে ফের উঠল প্রশ্নের ফোয়ারা।

কী লিখেছেন সুখেন্দু শেখর ? 

সোমবার রাত প্রায় ১ টা নাগাদ এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) একটি পোস্ট করেন। পোস্টে তিনি রোমান সম্রাট জুলিয়াস সিজারের হত্যার প্রসঙ্গ টেনে লেখেন, “Ides of Mayএর আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে।” তাঁর পোস্টে এই নৈরাজ্য পরিস্থিতির উল্লেখ ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশ দাবি করেছে, এই মন্তব্যের মাধ্যমে তৃণমূলের এক সাংসদ নিজেই মমতার আমলে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুখেন্দুর পোস্ট : https://x.com/i/status/2058984892789309710

দলের ভিতরে বাড়ছে মতবিরোধ?

সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর থেকেই তৃণমূলের অন্দরে বিভিন্ন স্তরে অসন্তোষের ইঙ্গিত মিলছে। দলের কয়েকজন নেতা প্রকাশ্যে সংগঠনের সিদ্ধান্ত ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে একাধিকবার সমালোচনা সামনে এসেছে। দলের মুখপাত্র ঋজু দত্ত নিজেও তৃনমূলের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে সাসপেন্ড করা হয়। প্রকাশ্যে মন্তব্য করার কারণে তাঁকে ও আরও কিছু তৃনমূল নেতাকে শোকজ বা সাংগঠনিক ব্যবস্থার মুখেও পড়তে হয়েছে। সেই প্রেক্ষাপটে সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) এই পোস্টকে ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা আরও বেড়েছে।

উল্লেখ্য, সাংসদের পোস্টের নীচে সাধারণ মানুষদের নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন মন্তব্য করেন, “আপনিও সেই আগের নৈরাজ্যপূর্ণ প্রশাসনেরই অংশ ছিলেন।” আরেকজন লেখেন, “দল ভুল ব্যক্তিদের হাতে ক্ষমতা দিয়েছিল, তার ফল এখন জনরোষ হিসেবে সামনে আসছে।” যদিও এই সমস্ত পোস্টার পর তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন