31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ফের গেরুয়া রাজ্যে পরিযায়ী শ্রমিককের রহস্যমৃত্যু: গর্জে উঠলো তৃণমূল!

স্নেহা পাল, কোচবিহার : ভিনরাজ্যে কাজে গিয়ে ফের রহস্যজনক মৃত্যু। অসমে রেললাইনের পাশ থেকে উদ্ধার হল কোচবিহারের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker) দেহ।

মৃত হিমাঙ্কর পাল (৩৫) কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কুশরামারি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে রঙের কাজ করতেন। কিছুদিন আগে বাড়ি ফিরলেও গত বৃহস্পতিবার ফের কাজের সন্ধানে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) উদ্দেশে রওনা দেন। সেখানে কাজ না পেয়ে পরদিনই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন হিমাঙ্কর। সেই ফেরার পথেই ঘটে মর্মান্তিক ঘটনা। রবিবার সকালে অসমের গোয়ালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

বাবাকে ফোন করে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ

পরিবারের দাবি, ফেরার পথে বাবার সঙ্গে ফোনে শেষ কথা হয়েছিল হিমাঙ্করের। মৃতের বাবা নীতীশ পাল (Nitish Pal) জানান, ছেলে ফোন করে জানিয়েছিল যে গাড়ির চালক তাকে মারধর করছে এবং টাকাও চাইছে। সেই ফোনটি চালকের মোবাইল থেকেই করা হয়েছিল বলে দাবি পরিবারের। এরপরই পরিবারের তরফে টাকা পাঠানো হয়। তার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখতে শীতলকুচি থানায় (Sitalkuchi Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে পরিবার।

খুনের অভিযোগ ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতর

এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য, ভিনরাজ্যে কাজে গিয়ে বিজেপি শাসিত অসম (BJP-ruled Assam)-এ কেবল বাঙালি বলেই হিমাঙ্করকে অত্যাচার করে খুন করা হয়েছে।

অবশ্য বিজেপির জেলা নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসেই ঝাড়খণ্ডে কাজে গিয়ে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker) মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Tags: #Migrant worker death #Assam #West Bengal migrant workers #Cooch Behar news

#Bjp

 

Url : Migrant Worker Found Dead, Family Alleges Murde

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন