36 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! কি ছিল আসল অভিযোগ?

Aaj India Desk, কলকাতা: এবার কলকাতায় এক তৃণমূল (TMC) কাউন্সিলরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, তোলাবাজির অভিযোগে বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে (Sudip Polley) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, এর আগেও নাকি তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শনিবার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ওই দিন সন্ধ্যাতেই ঠাকুরপুকুর এলাকার একটি পার্টি অফিস থেকে সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শুধু এই তোলাবাজির অভিযোগই নয়, আগেও কিছু বিতর্ক ছিল বলে জানা যাচ্ছে। এর মধ্যে নির্বাচনের আগে ইন্দ্রনীল খাঁর একটি প্রচার সভায় ভাঙচুরের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

গ্রেফতারির পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন,” ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো এবং আগে কোনো নোটিস দেওয়া হয়েছিল কি?” তিনি এটাও ইঙ্গিত করেছেন যে, “রাজনৈতিক মামলায় এভাবে গ্রেপ্তার করা উচিত নয়। বিষয়টি রাজনীতিগত প্রতিহিংসা কি না সেটাও খতিয়ে দেখা দরকার।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন