36 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

কুরবানী ইদে কীভাবে চলতে হবে? বড় বার্তা দিলেন মৌলানা

Aaj India Desk, হুগলি: কুরবানি ইদকে (Eid) সামনে রেখে পশু জবাই (Slaughter) নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মানার আহ্বান জানাল মুসলিম সংগঠন ‘তানজিম উলেমায়ে আহলে’। শনিবার চুঁচুড়ায় (Chinsurah) এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতারা বলেন, বকরি ইদে শুধু গরুই নয়, অন্য পশুও কুরবানি দেওয়ার রীতি রয়েছে। তাই সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মেনে অন্য পশু কুরবানি দেওয়াই ভালো।

সম্প্রতি বিজেপি সরকার পশু জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করেছে। সেই অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। এই পরিস্থিতিতে সংগঠনের বক্তব্য, আইন মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নামাজ প্রসঙ্গেও সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, মুসলিমরা সাধারণত মসজিদেই নামাজ পড়েন। তবে কলকাতার কিছু এলাকায় রাস্তায় নামাজ পড়ার ঘটনা দেখা যায়, কারণ বাইরে থেকে আসা অনেক ব্যবসায়ী কাছাকাছি মসজিদে জায়গা না পেয়ে সেখানে নামাজ আদায় করেন। তবুও সাধারণ মানুষের অসুবিধা হয় এমনভাবে রাস্তা আটকে নামাজ না পড়ার পরামর্শ দিয়েছে সংগঠন।

এছাড়াও হুগলি-সহ গোটা রাজ্যের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে সংগঠনের আবেদন, কোনও পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনও সমস্যা হলে স্থানীয় ইমাম বা মৌলবির সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। রাজনৈতিক নেতাদের থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে সংগঠন। তাদের দাবি, বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলি মুসলিমদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তাই সরকারের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে চলাই সবচেয়ে ভালো পথ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন