32 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

ভোটের আগে ৭ লক্ষ নতুন ভোটার ! কমিশনের তথ্য ঘিরে বাড়ছে বিতর্ক ?

Aaj India Desk, কলকাতা : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের (Voter List Revision) পর রাজ্যে প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার। তবে এই তথ্য প্রকাশের পরই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ, ফলে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

কোথায় সবচেয়ে বেশি নতুন ভোটার ? 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে নাম সংযোজন ও বিয়োজনের প্রক্রিয়ার পর এই সংখ্যা সামনে এসেছে। ফেব্রুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (Voter List Revision) যেখানে নতুন ভোটার ছিল প্রায় ১.৮৮ লক্ষ, সেখানে এক মাসের মধ্যে প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। কলকাতা শহরেই প্রায় ৪৪ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে।

মোট ভোটারের পরিসংখ্যান

বর্তমানে রাজ্যে মোট ভোটার প্রায় ৬.৮২ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৩.৪৯ কোটি এবং মহিলা ভোটার প্রায় ৩.৩৩ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও কিছুটা বেড়েছে, যা এখন ১,২৫৭।

কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা সংশোধনের (Voter List Revision) পর প্রথম দফার ১৫২টি আসনে প্রায় ৩.২২ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। দ্বিতীয় দফার ১৪২টি আসনে বেড়েছে প্রায় ৩.৮৭ লক্ষ ভোটার। মনোনয়নের আগ পর্যন্ত ফর্ম-৬ গ্রহণ করা হয়েছে।

ফর্ম-৬ নিয়ে বেড়েছে বিতর্ক

তবে এই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, অস্বাভাবিক হারে ফর্ম-৬ জমা পড়ছে এবং বাইরের রাজ্যের লোকেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর রাজ্যে মোট ভোটার সংখ্যা কমেছে। আগে যেখানে ভোটার ছিল প্রায় ৭.৬৬ কোটি, সেখানে এখন তা কমে ৬.৮২ কোটিতে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ৮৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি কমেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত না হলে বর্তমান তালিকা নিয়েই নির্বাচন হবে। তবে ফর্ম-৬ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন