30.4 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

১২ রাজ্যে ১.৫৮ কোটি নাম বাদ! ভুয়ো ভোটার নাকি যাচাইয়ের গলদ? কী বলছে কমিশন?

Aaj India Desk, কলকাতা : দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১৩.৭৭ কোটি ভোটারের মধ্যে প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় ১১.৫১ শতাংশ ভোটারের নাম খসড়া তালিকায় নেই। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে, আর শতাংশের হিসাবে এগিয়ে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। (SIR Voter List Revision)

১২ রাজ্যে একসঙ্গে SIR-এর খসড়া

দেশে ধাপে ধাপে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। তৃতীয় পর্যায়ে দিল্লি, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ-তে SIR শুরু হয়েছে। এর মধ্যে পাঞ্জাব, তেলঙ্গানা, দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্র বাদে বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। (SIR Voter List Revision)

অন্ধ্রপ্রদেশে বাদ সবচেয়ে বেশি

প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সংখ্যার নিরিখে এরপরেই রয়েছে ঝাড়খণ্ড। সেখানে প্রায় ৪৩ লক্ষ ৬১ হাজার নাম বাদ পড়েছে।ঝাড়খণ্ডে মোট ভোটারের তুলনায় বাদ পড়া নামের হার প্রায় ১৭ শতাংশ। শুধু সংখ্যার হিসাবে নয়, শতাংশের হিসাবেও SIR-এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে প্রায় ৩০ শতাংশ নাম বাদ পড়েছে। (SIR Voter List Revision)

এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগের ভোটার তালিকায় এত বেশি নাম কীভাবে যুক্ত হয়েছিল? বাদ পড়া প্রত্যেক ভোটারই কি ভুয়ো, মৃত, স্থানান্তরিত অথবা অন্য কোনও কারণে অযোগ্য হয়ে পড়েছেন? নির্বাচন কমিশনের SIR-এর উদ্দেশ্য ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা। তবে এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার ঘটনায় রীতিমতো চিন্তিত সাধারন মানুষ। এখন ইলেকশন কমিশন ১.৫৮ কোটি নাম বাদ পড়ার প্রকৃত কারণ স্পষ্ট করে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন