Aaj India Desk,কলকাতা : মূখ্যমন্ত্রীর বৈঠকের পরই একটা পর একটা তথ্য সামনে আসছিল , তবে এবার কার্যত বিগত কয়েক দিনের জল্পনার অবসান টেনে সমানে নয়া তথ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র মন্ত্রিসভায় কে পাচ্ছেন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব ? অবশেষে সামনে এল নতুন সরকারের প্রথম দপ্তর বণ্টনের তালিকা। আর সেই তালিকাতেই একাধিক চমক।
দলের অন্যতম পরিচিত মুখ দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। পাশাপাশি তাঁর কাঁধেই থাকছে প্রাণিসম্পদ দপ্তরের দায়িত্বও। গ্রামবাংলার সংগঠন ও প্রশাসনিক কাজে দিলীপের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেকে ।
অন্যদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের, নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। মহিলা নিরাপত্তা, পুষ্টি ও সমাজকল্যাণমূলক প্রকল্পে এবার তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, সেদিকেই নজর থাকবে।
উত্তরবঙ্গের দায়িত্ব এবার নিশীথ প্রামানিককেই তুলে দিলেন বিজেপি ,একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত।
খাদ্য দপ্তরের দায়িত্ব সামলাবেন অশোক কীর্তনিয়া। রেশন ব্যবস্থা থেকে খাদ্য সরবরাহ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত এই দপ্তর এবার তাঁর হাতেই।
এছাড়াও আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহল ও আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনায় তাঁর ভূমিকা থাকবে বলেই মনে করা হচ্ছে ,তবে এটাই কি শেষ? সূত্রের খবর, খুব শীঘ্রই আরও কয়েকটি দপ্তরে রদবদল ও নতুন দায়িত্ব ঘোষণা হতে পারে। শুভেন্দুর প্রথম মন্ত্রিসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।


