27 C
Kolkata
Saturday, May 30, 2026
spot_img

অভিষেকের ওপর ডিম-জুতো-পাথর উপড় ছুড়ে হামলার পর কি বললেন মমতা?

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার (Attack) ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্য থেকে জাতীয় স্তর- বিভিন্ন বিরোধী দলের নেতারা এই ঘটনার নিন্দা করেছেন। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ (শনিবার) নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছনোর পরই তিনি বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়েন। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করে জানানো হয়, সমস্ত বাধা-বিপত্তির মধ্যেও অভিষেক আক্রান্ত ও নিহত দলের কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সেই পোস্টটি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। মমতা লেখেন, “এখন শাসকরাই হামলাকারীর ভূমিকায় নেমেছে। বিজেপির এই ঘটনার জন্য লজ্জা পাওয়া উচিত।”

তৃণমূলের অভিযোগ, এই ঘটনা পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরও একটি উদাহরণ। দলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা দেখিয়ে দিয়েছে রাজ্যে গণতন্ত্র ও সুশাসন কতটা প্রশ্নের মুখে। তৃণমূলের বক্তব্য, এই ঘটনা শুধু রাজ্য নয়, গোটা দেশ এবং বিশ্বের মানুষও দেখছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন