30 C
Kolkata
Thursday, September 3, 2026
spot_img

‘বন্দে মাতরম’ বনাম ‘পাল্টা মিছিল’! যাদবপুরে মুখোমুখি ABVP-SFI, ফের উত্তপ্ত ক্যাম্পাস!

কলকাতা: দু-সপ্তাহের মাথায় মিছিল-পাল্টা মিছিলে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বৃহস্পতিবার ছিল একদিকে জাতীয়তাবাদী সম্মেলন। তার আগে ক্যাম্পাসে জাতীয় পতাকা হাতে ‘বন্দে মাতরম যাত্রা’ ABVP-এর। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে পালটা মিছিল SFI-এর। দুই মিছিলেই দেখা গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশকে।

ক্যাম্পাসে ঢুকেই ABVP কর্মীদের গলায় উঠল—‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’!

শুধু স্লোগান নয়, দেওয়াল ঘিরেও বার্তা দিতে দেখা গেল গেরুয়া শিবিরকে। ABVP-এর দাবি, যাদবপুরে ‘দেশবিরোধী’ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বিতর্কিত দেওয়াল লিখনের জবাব দিতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেশের বরেণ্য মনীষীদের ছবি লাগান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গেটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। দেওয়ালে সংবিধানে অঙ্কিত নন্দলাল বসুর ছবিও লাগানো হয়।

আর এই কর্মসূচির পাল্টা বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে মিছিল SFI-এর। দুই শিবিরের কর্মীদের মুখে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণের সুর।

এই আবহেই ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আজ ডাক দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী সম্মেলন’। ফলে প্রশ্ন উঠছে, যাদবপুরে কি ফের মুখোমুখি হতে চলেছে দুই রাজনৈতিক মতাদর্শ? কারণ, গত দুই সপ্তাহ ধরে ABVP ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যেই গত সপ্তাহে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচি হয়েছিল যাদবপুরে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্দরেই ABVP-এর ‘বন্দে মাতরম’ যাত্রা। আর বাইরে SFI-এর পালটা মিছিল। এই উত্তাপ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন