28 C
Kolkata
Monday, August 31, 2026
spot_img

‘টিপ অফ দ্য আইসবার্গ’! সুমিতের জেরায় ৩০ কোটির সূত্র, কাঠগড়ায় লিপস এন্ড বাউন্ডস!

Aaj India Desk, কলকাতা : শালবনির সরকারি জমি জালিয়াতি মামলার (Shalbani Land Scam) তদন্তে এবার উঠে এল ‘লিপস এন্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর নাম। সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের দাবি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে বিপুল অর্থ জমার তথ্য পাওয়া গিয়েছে। রাজ্যের আরও দাবি, এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার প্রায় ৩০ কোটি টাকার আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে। যদিও এই দাবি এখনও তদন্তকারী সংস্থার বক্তব্য ও আদালতে উত্থাপিত অভিযোগের পর্যায়েই রয়েছে।

‘টিপ অফ দ্য আইসবার্গ’ দাবি রাজ্যের

সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তদন্তে এখনও যে তথ্য সামনে এসেছে, তা ‘আসল আর্থিক কেলেঙ্কারির টিপ অফ দ্য আইসবার্গ’। রাজ্যের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় সুমিত তদন্তে সহযোগিতা করছেন না। বারবার ‘জানি না’ বা ‘মনে নেই’ বলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়।রাজ্যের আরও দাবি, সংশ্লিষ্ট সংস্থার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটেও রয়েছে। (Shalbani Land Scam)

তদন্তের গতি নিয়ে আদালতে আলোচনা

শুনানিতে ‘লিপস এন্ড বাউন্ডস’-এর বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গ উঠলে বেঞ্চের বিচারপতি বাগচি কলকাতা হাই কোর্টে অতীতে তদন্তের ধীর গতি নিয়ে ওঠা প্রশ্নের কথা স্মরণ করিয়ে দেন। তদন্তকারী সংস্থার ভূমিকা এবং তাদের ‘গুডউইল’ নিয়েও আগে প্রশ্ন উঠেছিল বলে আদালতে উল্লেখ করা হয়। (Shalbani Land Scam)

১১ দিন জেরার পরও প্রমাণ নেই

অন্যদিকে সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ রাজ্যের বক্তব্যের বিরোধিতা করেন। তাঁর দাবি, সিসিটিভি নজরদারিতে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ হলেও আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সংবিধান নাগরিককে নীরব থাকার অধিকার দেয় বলেও যুক্তি দেন তিনি। জবাবে সুপ্রিম কোর্ট জানায়, সংবিধান যেমন নীরব থাকার অধিকার রক্ষা করে, তেমনই তদন্তের প্রয়োজনে গ্রেফতারের ক্ষমতার ব্যবস্থাও রয়েছে।

শালবনিতে সরকারি জমি বেআইনিভাবে বিক্রি এবং জাল নথি তৈরির ঘটনায় সুমিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশি সমনে হাজির না হওয়ায় মেদিনীপুরের CMM আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বলে আদালতে জানানো হয়। পরে হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবারের শুনানিতে সুমিতের অন্তর্বর্তী সুরক্ষা আগামী সোমবার পর্যন্ত বাড়িয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে এখনও পর্যন্ত তাঁর জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন