31.4 C
Kolkata
Friday, October 23, 2026
spot_img

মুম্বাইয়ে বড়সড় হামলার হুমকি! নিশানায় অমিতাভ বচ্চন ও দিলজিৎ, বাড়ল নিরাপত্তা

Aaj India Desk, মুম্বাই: মুম্বাই ও নভি মুম্বাইয়ে একের পর এক হুমকি ইমেল (Threat Email) ঘিরে ছড়াল আতঙ্ক। এবার নিশানায় একটি নামী বেসরকারি স্কুল, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে, পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ইমেলগুলিতে বিস্ফোরণ ও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন এলাকায়। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার শুরু নভি মুম্বইয়ের একটি হাইস্কুলে হুমকি ইমেল আসার পর। সেই বার্তায় স্কুল উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পাশাপাশি উল্লেখ ছিল গায়ক দিলজিৎ দোসাঞ্জের নামও। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্কুল কর্তৃপক্ষ দ্রুত সমস্ত পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেয় এবং গোটা স্কুল খালি করে দেওয়া হয়। এরপর পুলিশ ও বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা স্কুল চত্বরে তল্লাশি চালান। তবে সেখানে সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।

আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের একটি বড় কনসার্ট হওয়ার কথা। সেই অনুষ্ঠানের আগে হুমকি ইমেল আসায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। অন্যদিকে, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরেও একই ধরনের হুমকি বার্তা পৌঁছেছে। জানা গিয়েছে, এই নিয়ে তৃতীয়বার হুমকি পেলেন মেয়র। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তাঁর দফতরেও তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

আর এবার হুমকির তালিকায় উঠে এসেছে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’-র নামও। একটি ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সেখানে গ্রেনেড হামলা চালানো হতে পারে। হুমকি বার্তায় ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বব্বর খালসা’ নামে দুটি সংগঠনের উল্লেখ করে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

পরপর এই ধরনের হুমকি সামনে আসায় মুম্বই ও নভি মুম্বইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হুমকি ইমেলগুলির উৎস খুঁজতে সাইবার সেল ও পুলিশ তদন্ত চালাচ্ছে। প্রেরকের আইপি অ্যাড্রেস শনাক্ত করার পাশাপাশি হুমকিগুলি কতটা বিশ্বাসযোগ্য, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন