29 C
Kolkata
Saturday, October 10, 2026
spot_img

‘পারলে আমাকে কনুই মারত’- মহালয়া দিন কাদের বিঁধলেন অভিষেক?

Aaj India Desk, কলকাতা: এবারের দুর্গাপুজোর (Durga Puja) আগে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে দেখা গেল অন্য ছবি। আগের বছরগুলির মতো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনেই অনাড়ম্বরভাবে প্রকাশিত হল তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’র শারদসংখ্যা। তবে এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে উৎসব সংখ্যার উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দল ছেড়ে যাওয়া নেতাদের নিশানা করলেন তিনি।

একসময় দুর্গাপুজোর মণ্ডপের পাশে বামপন্থীদের বিভিন্ন পত্রপত্রিকার স্টল দেখা যেত। রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর সেই ছবিতে জায়গা করে নেয় ‘জাগো বাংলা’র স্টলও। সেখানে থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা, গল্প এবং শারদসংখ্যা। কিন্তু এবার সেই পরিচিত আয়োজনের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে।

অনুষ্ঠানে অতীতের কথা তুলে ধরে অভিষেক বলেন, “যাঁরা মঞ্চ আলো করে ‘জাগো বাংলায়’ বসতেন তাঁরা নেই। যারা দুর্গা সেজে মঞ্চ আলোকিত করে মহিষাসুরমর্দিনী করতেন তাঁরাও আজ কেউ নেই।” তবে দলের প্রবীণ নেতা সৌগত রায়ের পাশে থাকার কথা উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানান অভিষেক।

এরপরই দল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে সরব হন তিনি। অভিষেকের কথায়, “যাঁরা ভালো সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাউকে ঘেঁষতে দিত না। পারলে আমাকে কনুই মারত। তাঁরা আজ কোথায়? একটা এফআইআর হওয়ার আগেই তাঁরা চলে গিয়েছে। আমার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে আমিতো আছি।”তিনি আরও বলেন, যে দল তাঁদের পরিচিতি দিয়েছে এবং কাজ করার সুযোগ করে দিয়েছে, সেই দলের হয়ে মন্ত্রী, সাংসদ ও বিধায়ক হওয়ার পরেও অনেকে এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পর তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। অতীতে দলের একাধিক নেতা অভিযোগ করেছিলেন, তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বেড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ কমে গিয়েছিল। দলের সিদ্ধান্ত গ্রহণেও অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা।

এবার ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকে সেই দলত্যাগী নেতাদেরই পাল্টা জবাব দিলেন অভিষেক। ফলে উৎসব সংখ্যার উদ্বোধনের অনুষ্ঠান শুধু প্রকাশপর্বে সীমাবদ্ধ থাকল না, তৃণমূলের পুরনো নেতাদের নিয়ে রাজনৈতিক তরজাও নতুন করে সামনে এল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন