28.8 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

১২ বছরের অপেক্ষার অবসান, ২১ জুলাই থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া

Aaj India Desk, কলকাতা: দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে উচ্চ প্রাথমিকের (Upper Primary) ১,১৭৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগের পথে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালতের নির্দেশ মেনে আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত তাঁদের কাউন্সেলিং (Counseling) অনুষ্ঠিত হবে। এর আগে কমিশন কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছিল। এবার জানানো হয়েছে, বিধাননগরের আচার্য সদনেই এই কাউন্সেলিং হবে। প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও নানা আইনি জটিলতার কারণে তাঁদের কাউন্সেলিং দীর্ঘদিন আটকে ছিল। পরে ২০২৪ সালে আট দফায় কাউন্সেলিং করে বহু প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্বাচন ও প্রশাসনিক পরিবর্তনের কারণে কিছু শূন্যপদে নিয়োগ আর এগোয়নি।

মেধাতালিকাভুক্ত ১২,৭২৩ জনের মধ্যে ১,২৪১ জনের নিয়োগ আটকে ছিল। পরে আদালতের নির্দেশে সেই তালিকা থেকে ১,১৭৭ জনের কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও ৬৪ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। একাধিক বাধা, দীর্ঘ আইনি লড়াই এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার পর অবশেষে চাকরির পথে এগোচ্ছেন এই ১,১৭৭ জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন