26.8 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

বৈঠক শেষ! কি দাবি করলো আরশোলারা?

Aaj India desk, নয়াদিল্লি: গত 6ই জুন থেকে নিট ২০২৬ প্রশ্ন ফাঁস, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পোর্টাল গোলযোগ এবং সিইউইটি পরীক্ষার চরম অনিয়ম ইত্যাদি নিয়ে লড়ে যাচ্ছিল কক্রচ জনতা পার্টি (CJP)। আন্দোলনে যোগদান সনম ওয়াংচুক। প্রায় কুড়ি দিন অনশন করার পরেও সরকারের তরফ থেকে কোনরকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সংসদ চলো অভিযানের আগে সনমকে জোর করে হসপিটালে ভর্তি করা হয়। এত করেও সংসদ অভিযান কে রোধ করা যায়নি।প্রায় কুড়ি হাজারের মতন মানুষ সংসদের দিকে অভিযান করলে লাঠিচার্জ কাঁদানে গ্যাস দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা চলে। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয় কক্রচ জনতা পার্টির(CJP) সাথে কথা বলতে।

কি কথা হলো সরকারের সাথে? 

সোমবার বিকেলে কক্রচ জনতা পার্টির (CJP)মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডার হাতে তিন দফা স্মারকলিপি তুলে দেন। তাতে বলা হয় –

•আন্দোলনকারী শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে কোনওপ্রকার শর্ত ছাড়াই অবিলম্বে হাসপাতাল ও পুলিশের হেফাজত থেকে মুক্তি দিতে হবে।

•পরীক্ষার চরম অনিয়ম ও বিলম্বের সার্বিক ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে নয়ত তাঁকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে হবে।

•নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির জেরে যে সমস্ত পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে সরকার থেকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

সরকার কি দাবি মানলো ?

কক্রচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তাদের দাবি শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি সংসদে আলোচনা করবেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এরপরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রুদ্ধ দ্বার বৈঠক শুরু হয়েছে। তবে আলোচনা চলাকালীন দিল্লিতে কক্রচ জনতা পার্টির(CJP) মিছিলে পুলিশ আক্রমণ অব্যাহত ছিল। পার্টির প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দীপকে জানান পুলিশ একটি ১৫ বছরের মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে এমনকি সনমের স্ত্রী গীতাঞ্জলীর চুল ধরেও টেনেছে। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন ততক্ষণ অব্দি লড়াই চলবে বলেই জানিয়েছেন অভিজিৎ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন