28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

বঙ্গে পা রেখেই হুমায়ুন-ভিডিয়ো ইস্যুতে বিস্ফোরক শাহ! কী বললেন তিনি?

Aaj India Desk, দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে একটি স্টিং অপারেশন (String Operation) ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ওই স্টিংয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir)-এর সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলায় প্রচারে এসে তিনি বলেন, “হুমায়ুন কবীর আসলে দিদির এজেন্ট।” তাঁর অভিযোগ, বিজেপির বদনাম করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই এই ভিডিও তৈরি করা হয়েছে।

এছাড়াও তিনি বলেন, বাংলায় পরিবর্তন আসবে এবং বিজেপি সরকার গড়বে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “এখানে কোনওভাবেই বাবরি মসজিদ তৈরি হতে পারে না।” এই মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, এই ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবীর অস্বস্তিতে পড়েছেন। তবে তিনি ভিডিওটির সত্যতা মানতে চাননি। ভিডিওতে তাঁর কথাবার্তায় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও, সেই তথ্য এখনও যাচাই করা হয়নি। সেখানে আর্থিক লেনদেনের কথাও শোনা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের কথাও উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেস এই ভিডিওকে বিজেপির সঙ্গে গোপন যোগসূত্রের প্রমাণ বলছে। পাল্টা বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে এই স্টিং ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন