30 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

৭৬৫.৭৮ কোটি টাকার ক্ষতিপূরণে আপাতত রেহাই! কী বলল কলকাতা হাইকোর্ট?

Aaj India Desk, হুগলি: সিঙ্গুর (Singur) মামলায় টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ এই স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য বহাল রেখেছে। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। আগের তৃণমূল (TMC) সরকার এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে তিন সদস্যের একটি সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, সিঙ্গুরে টাটা মোটরস কারখানা গড়তে না পারায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে (WBIDC) ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, ২০১১ সালের ১ সেপ্টেম্বর থেকে টাকা মেটানো পর্যন্ত প্রতি বছর ১১ শতাংশ হারে সুদও দিতে বলা হয়েছিল। পাশাপাশি মামলার খরচ বাবদ আরও ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ ছিল।

২০১৬ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরে টাটাদের জন্য নেওয়া ৯৯৭ একর জমি অধিগ্রহণকে অবৈধ বলে ঘোষণা করে। আদালত নির্দেশ দেয়, ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে। এরপর তৎকালীন তৃণমূল সরকার জমি চাষের উপযোগী করে কৃষকদের হাতে ফেরানোর কাজ শুরু করে। যদিও অনেক কৃষকের অভিযোগ, সেই জমির বড় অংশ এখনও ঠিকভাবে চাষের উপযুক্ত হয়নি।

২০০৬ সালে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু ২০০৮ সালে তীব্র আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ২০১১ সালে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস ‘সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’ পাশ করে জমি ফেরানোর উদ্যোগ নেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন