33 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

নেতাজি বিতর্ক থামাতে ‘সেবা’র রাজনীতি ? বিধায়কপিছু সেবাকেন্দ্র চালুর নির্দেশ শুভেন্দুর!

Aaj India Desk, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির বিরোধিতা ও কটূক্তির মধ্যেই বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক বিধায়ককে নিজের বিধানসভা কেন্দ্রে একটি করে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ (Netaji Seva Kendra) চালুর নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত পূরণ করে এই কেন্দ্র পরিচালনা করলে প্রতি মাসে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতি বিধায়কের কেন্দ্রে একটি সেবাকেন্দ্র

বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক কাজের উদ্দেশ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই সেবাকেন্দ্র (Netaji Seva Kendra) চালু করতে হবে। বিধায়কদের নিজেদের উদ্যোগেই কেন্দ্রগুলি পরিচালনা করতে হবে। সেবাকেন্দ্রের নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ রাখা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে।

নেতাজির ছবি রাখাও বাধ্যতামূলক

শুধু নামকরণ নয়, সেবাকেন্দ্রে (Netaji Seva Kendra) নেতাজির একটি নির্দিষ্ট ছবি রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ধুতি ও পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি নির্দিষ্ট স্থানে রাখতে হবে বলে বিধানসভায় জানানো হয়েছে। এই শর্তগুলি যথাযথভাবে মেনে কেন্দ্র পরিচালনা করা হলে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি স্বাধীনতার সময় কোচবিহারের মহারাজার হাতে শাসনভার থাকলে ভারত-পাকিস্তান বিভাজন হত না বলেও তিনি মন্তব্য করেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। মঙ্গলবার কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই মন্তব্যের প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, বিজেপির অন্দরেও অনন্ত মহারাজের বক্তব্য নিয়ে মতভেদ প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হয়েছে। দলের বেশ কয়েকজন নেতাই তাঁর মন্তব্যকে সমর্থন করেননি। নেতাজিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন