27.9 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

শব্দবাজির জেরে ঘুমের ব্যাঘাত! কলকাতা পুলিশকে ট্যাগ করেও কেনো পোস্ট ডিলিট করলেন বিজেপি বিধায়ক?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : কালীপুজোর রাতে শব্দবাজির দাপটে ঘুম উড়েছে কলকাতাবাসীর। সেই শব্দদূষণ নিয়ে সরব হয়ে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেছিলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। ঘুমের ব্যাঘাত হওয়ায় বিরক্ত হয়েই পোস্ট করেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই উধাও সেই পোস্ট! কেন পোস্ট ডিলিট করলেন বিজেপি বিধায়ক? এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কী বলেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়?

কালীপুজোর রাতে শব্দবাজির দাপটে ঘুমের ব্যাঘাত হওয়ায় গভীর রাতে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। তিনি লেখেন, ‘এই আওয়াজ কখন থামবে? ঘুমোতে পারছি না। কলকাতা পুলিশ প্লিজ হেল্প।’ কিছুক্ষণ পরেই অবশ্য নিজের সেই পোস্ট ডিলিট করে দেন তিনি।

কী অবস্থা ছিল রাজ্যে ? 

দীপাবলি উদযাপন উপলক্ষে গতকাল রাতে প্রচুর পরিমাণ বাজি পোড়ানো হয়। সরকার শব্দবাজি নিষিদ্ধ করলেও বাস্তবে বহু জায়গায় শব্দবাজি সহ ফানুস ওড়ানো হয়। রাজ্যের একাধিক জেলায় রাত ৮ টার মধ্যেই বাতাসের AQI সর্বোচ্চ ৫০৮ থেকে ৭৬৮ এ পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বিরক্তি প্রকাশ করেন। পরিবেশকর্মী নব দত্ত এবং সুভাষ দত্তও এই বিষয়ে প্রতিবাদ করেন। শব্দদূষণের মাত্রা খতিয়ে দেখতে পথে নামে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চও। সংগঠনের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য জানান, বিসি রায় শিশু হাসপাতালের কাছেও অ্যাম্বিয়েন্ট নয়েজের মাত্রা ছিল ৭৬.২ ডেসিবেল। সর্বোচ্চ মাত্রা পৌঁছেছিল ৯২.৮ ডেসিবেলে।

উল্লেখ্য, কালীপুজোর একটি উদ্বোধনী অনুষ্ঠানে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলেছিলেন, “বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।” বিজেপি নেত্রীর এই মন্তব্যের পরেই ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। এরপর বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় নিজেই শব্দবাজির জেরে বিরক্তি অনুভব করায় এই দুই বিধায়কের দুই ধরনের মন্তব্য নিয়ে শুরু হয়েছিল কটাক্ষ। তার মধ্যেই নিজের পোস্ট ডিলিট করে দেন রূপা গঙ্গোপাধ্যায়। ফলে এই বিতর্কের জেরেই তিনি পোস্ট ডিলিট করেছেন কিনা তা নিয়েও শুরু হয়েছে চর্চা। তবে বিষয়টি ঘিরে জল্পনা চললেও পোস্ট ডিলিট করার কারণ নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন