28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

দলের ভুল নিয়ে আর নীরবতা নয়: কুণালের কথায় কিসের ইঙ্গিত ?

Aaj India Desk, কলকাতা : তৃনমূল কংগ্রেসের মধ্যে ভাঙনের পর থেকেই দলের মুখপাত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলেই নিজের অবস্থান বার বার ব্যক্ত করেছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। তবে একই সঙ্গে শনিবার দলের বিভিন্ন স্তরে চলতে থাকা ভুলত্রুটি নিয়ে প্রকাশ্যে অসন্তোষের ইঙ্গিত দিলেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি নিজের মনের কথা জানান দিলেন।

কী বলেছেন কুনাল ?

পোস্টে কুণাল ঘোষ (Kunal Ghosh) লিখেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে নির্বাচিত প্রতিনিধি। ভোটের এক মাসের মধ্যে ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের অবস্থানকে তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে জানান, তাঁর রাজনৈতিক অবস্থান এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে।

দলের ভুল ত্রুটি নিয়েও সরব

একই সঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দলের ভুলত্রুটি সংশোধনের বদলে যদি বিভিন্ন স্তরে একই ধরনের সমস্যা চলতেই থাকে, তাহলে তা দেখেও তিনি নীরব থাকতে পারবেন না। ঘরে ও বাইরে তাঁর কান, চোখ, মস্তিষ্ক, হৃদয় ও মুখের পূর্ণ ব্যবহার চলবে বলে দাবি করেছেন তিনি।

একই সাথে বিভিন্ন জেলা থেকে বহু কর্মী, ছাত্র এবং যুব সংগঠনের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন এবং নানা বিষয় তুলে ধরছেন। তিনি সেই সব বক্তব্য শুনছেন এবং ভবিষ্যতেও শুনবেন বলে জানান। পাশাপাশি তাঁদের সঙ্গে বৈঠকে বসার অনুরোধও গ্রহণ করবেন বলে জানান তিনি।কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দলের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের অসন্তোষ ও দলের ভুল নিয়ে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল থেকে ৬০ জন বিধায়ক আলাদা হয়ে নব্য তৃনমূল দল গঠন করেন। তৃনমূল সাংসদদের মধ্যেও সেই অস্থিরতার ছোঁয়া লাগায় আগামী ৭ তারিখ প্রায় ২০ জন সাংসদ নিয়ে আসল তৃনমূল দল গড়ে ওঠার কথা সামনে আসে। এই পরিস্থিতিতে ক্রমাগত বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুললেও আজকের পোস্টে কুনাল ঘোষও যে দলের ভুল স্বীকার করছেন, সেদিকেই ইঙ্গিত মিলেছে। এবার আগামী দিনে তাঁর পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন