29 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফের লেখা, এবার কার্ল মার্কসের উক্তি! কারা লিখল?

Aaj India Desk, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের তৈরি হলো বিতর্ক। শনিবার ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে থাকা দেশবিরোধী স্লোগান সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরদিন, রবিবারই ফের নতুন লেখার দেখা মিলল বিশ্ববিদ্যালয় চত্বরে। ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে এবার কার্ল মার্কসের একটি উক্তি লেখা হয়েছে। ফলে মাত্র একদিনের ব্যবধানে আবারও দেওয়াল লিখন ঘিরে সরগরম যাদবপুর।

বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। সেই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)র মন্তব্যের পর শনিবার বিতর্কিত লেখাগুলি সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সাদা রং ব্যবহার করে দেওয়াল পরিষ্কার করা হয়। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতেই নতুন লেখায় ফের সেই দেওয়ালগুলি আলোচনায় চলে আসে।

নতুন করে কারা এই লেখাগুলি লিখেছেন , সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়েছে। এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নকশালপন্থী ছাত্ররাই ফের দেওয়ালে লিখেছে। যাদবপুরের এবিভিপি মুখপাত্র শুভজিৎ সাহা অভিযোগ করেন, দেওয়াল মুছে ফেলা হলেও পুনরায় লেখার আশঙ্কার কথা তাঁরা জানতেন।

শুভজিৎ সাহার আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বেআইনি এবং তাঁর ব্যক্তিগত স্বার্থও এর সঙ্গে যুক্ত। তাঁর দাবি, শুধু দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিষয়টি দেখা উচিত নয় বিপুল অর্থের দুর্নীতির অভিযোগ আড়াল করতে ছাত্রদের আবেগকে ব্যবহার করা হচ্ছে। যদিও এগুলি তাঁর অভিযোগ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রত্যেক পড়ুয়ার কাছে দ্বিতীয় বাড়ির মতো। নিজের বাড়ির দেওয়ালে কেউ অনুমতি ছাড়া কিছু লিখলে যেমন তা গ্রহণযোগ্য নয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হওয়া উচিত। সন্দেহভাজনদের বাড়ির দেওয়ালে পাল্টা লেখা হলে সেটিও গণতন্ত্রের পক্ষে কতটা যুক্তিযুক্ত হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

এর মধ্যেই সোমবার এসএফআইয়ের কর্মসূচি রয়েছে। ‘Take Back Your Wall’ নামে ওই কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় হওয়ার কথা। কর্মসূচির আগেই ফের দেওয়াল লিখন সামনে আসায় প্রশ্ন উঠছে কারা এই লেখা লিখেছে এবং কী উদ্দেশ্যেই বা তা করা হল?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন