31 C
Kolkata
Monday, June 1, 2026
spot_img

CID-র চাপে নাস্তানাবুদ অভিষেক! আবার কবে ডাক পেলেন ?

Aaj lndia Desk,কলকাতা: বিধানসভায় সই-জালিয়াতি বিতর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) – এর বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করল CID। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত শনিবার অভিষেককে নোটিস পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। সোমবার তাঁকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি হাজিরা এড়িয়ে যান এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত সময়ের আবেদন জানান।

এরপর সোমবার বিকেলে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনে পৌঁছন CID আধিকারিকরা। বিকেল প্রায় ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁরা সেখানে উপস্থিত হন। তদন্তকারীরা নতুন একটি নোটিস নিয়ে যান এবং দাবি করেন, অভিষেক নিজে এসে সেটি গ্রহণ করুন। যদিও শেষ পর্যন্ত তাঁর এক প্রতিনিধি নোটিস গ্রহণ করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্বাক্ষরিত নথি হাতে পান CID কর্তারা।

নতুন নোটিসে স্পষ্ট করে জানানো হয়েছে, অভিষেকের চাওয়া ১৫ দিনের সময়সীমা মঞ্জুর করা হয়নি। পরিবর্তে তাঁকে মাত্র ৭ দিনের সময় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী ৮ জুন দুপুর ১২টায় ভবানী ভবনে উপস্থিত হয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে তাঁকে।

এদিকে এই সই-জালিয়াতি বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। সোমবার দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ করে বলেন, তদন্তের স্বার্থে CID তলব করলেও অভিষেক নির্ধারিত দিনে হাজির হননি। তাঁর দাবি, একাধিক তৃণমূল বিধায়ক সই জালিয়াতির অভিযোগের কথা স্বীকার করেছেন।

বিধানসভার নথিতে স্বাক্ষর জাল করার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক এখন রাজ্যের রাজনৈতিক মহলে অন্যতম চর্চার বিষয়। আগামী ৮ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় CID-এর সামনে হাজির হন কি না এখন সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন