31.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

২০ সাংসদকে নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক, বড় দায়িত্ব কি সুদীপের কাঁধে?

Aaj India Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন সমীকরণ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলে দল ছেড়েছিলেন ২০ জন সাংসদ। পরে লোকসভার স্পিকারের অনুমোদনের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে এই সাংসদরা এনসিপিআই-এর ব্যানারেই সংসদে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।

এবার সেই এনসিপিআই-এর লোকসভা দলনেতা হিসেবে সামনে আসছে এক পরিচিত নাম বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। জানা গিয়েছে , সোমবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সেই বৈঠকেই নতুন সংসদীয় নেতৃত্ব নিয়ে আলোচনা হতে পারে ।

একসময় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। পরে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইভাবে দলের মুখ্য সচেতকের দায়িত্বে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার।

কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁকে সরিয়ে ফের সেই পদে আনা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন কাকলি।

বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় তিনজনই এনসিপিআই-এর গুরুত্বপূর্ণ মুখ। এও জানা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতা, কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক এবং শতাব্দী রায়কে ডেপুটি লিডার করা হতে পারে। শুধু তাই নয়, এই ২০ জন সাংসদের জন্য লোকসভায় আলাদা একটি ঘরও বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই ১৯ জুলাই স্পিকার ওম বিড়লা কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন সাংসদকে বৈঠকের জন্য ডেকেছেন। সেই বৈঠকের পরই এনসিপিআই-এর সংসদীয় নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

এখন নজর ১৯ জুলাইয়ের দিকেই। প্রশ্ন একটাই লোকসভায় নতুন অধ্যায়ের সূচনা কি হতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন