32.7 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

“ওঁকে বাদ দিয়ে আমাদের নিন” — এবার মমতাকেই ইন্ডি-জোটছাড়া করতে মরিয়া ঋতব্রত?

Aaj India Desk, কলকাতা : SIR-বিতর্কের আবহে গতকাল দিল্লিতে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠক এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ফের নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। এবার হঠাৎই সেই ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তবে তাদের শর্ত, জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তারা যোগ দেবেন না। রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হলে মমতাকে জোটের বাইরে রাখতে হবে।

বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠকে মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর পাশে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকের পর জোটের ঐক্য নিয়েও বার্তা দেন বিরোধী নেতারা। এর পরদিনই আখরুজ্জামানের বক্তব্য সামনে আসে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ‘সত্যিকারের লড়াই’ করতে চান না। তাঁর অভিযোগ, অতীতেও একাধিক গুরুত্বপূর্ণ সময়ে মমতা জোটের অবস্থান থেকে সরে এসেছেন। আখরুজ্জামানের বক্তব্য, তাঁদের দল বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াই করতে চায়। কিন্তু সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাঁরা অংশ নেবেন না। তিনি বলেন,ইন্ডিয়া নেতৃত্বকে তাঁরা জানাবেন, মমতাকে বাদ দিলে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস জোটের হাত শক্ত করতে প্রস্তুত। মমতাকে তিনি বিজেপির ‘বি-টিম’ বলেও অভিযোগ করেন।

এরপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে জাতীয় স্তরের বিজেপি-বিরোধী জোটে জায়গা করে নেওয়ার প্রস্তাব কি ঋতব্রতপন্থী শিবিরের বৃহত্তর রাজনৈতিক কৌশল?মমতাকে বাদ দেওয়ার শর্ত সামনে রেখে ইন্ডি-জোটের দরজা খোলার এই চেষ্টাকে অনেকেই তাদের জাতীয় রাজনীতিতে নিজেদের আলাদা অবস্থান তৈরি করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

তবে আখরুজ্জামানের বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই আখরুজ্জামান-সহ বিদ্রোহী নেতারা পরিচিতি পেয়েছেন। অথচ এখন তাঁরাই মমতার বিরুদ্ধে কথা বলছেন।

এখন ইন্ডিয়া শিবির কি তাদের দীর্ঘদিনের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন কোনও সমীকরণ তৈরি করতে চাইবে নাকি ঋতব্রতপন্থী শিবিরের এই শর্ত তাদের জাতীয় জোটে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন