31.1 C
Kolkata
Saturday, October 24, 2026
spot_img

ডিসেম্বরে গাঁটছড়া বাঁধছেন দীপ্সিতা? পাত্র কী সত্যিই কেরলের? যা জানালেন বামনেত্রী…

কলকাতা: রাজনীতির ময়দানে তাঁর (Dipsita Dhar) তীক্ষ্ণ যুক্তি, আত্মবিশ্বাসী বক্তব্য এবং নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। কিন্তু এবার রাজনৈতিক বিতর্ক নয়, দীপ্সিতা ধরকে ঘিরে চর্চার কেন্দ্রে তাঁর ব্যক্তিগত জীবন। ডিসেম্বরেই নাকি বিয়ে করছেন তিনি! পাত্র আবার কেরলের বাসিন্দা! এমন খবর শুনে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে অনুরাগী ও রাজনৈতিক মহলের একাংশের। তবে এই জল্পনায় নিজেই কার্যত জল ঢাললেন দীপ্সিতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বেশ রসিকতার সুরেই জবাব দেন তিনি। দীপ্সিতার (Dipsita Dhar) কথায়, যাঁরা তাঁর বিয়ের খবর জানেন, তাঁরা যেন তাঁকেও জানিয়ে দেন কোথায় এবং কার সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে! কারণ, যাঁর সঙ্গে তাঁর বিয়ে হতে চলেছে বলে দাবি করা হচ্ছে, তিনিও নাকি এ বিষয়ে কিছুই জানেন না। কেরলের পাত্রের প্রসঙ্গেও একই সুরে জল্পনা উড়িয়ে দেন বামনেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, সাম্প্রতিক সময়ে বিয়ে করার কোনও সম্ভাবনাই নেই।

তবে প্রেমের প্রসঙ্গে কিন্তু রাখঢাক করেননি দীপ্সিতা (Dipsita Dhar) জানিয়েছেন, তিনি সম্পর্কে রয়েছেন। কিন্তু বিয়ে কোনও একতরফা সিদ্ধান্ত নয়, বরং দু’জনের সম্মতিতে নেওয়ার বিষয়। আপাতত নিজেদের ব্যক্তিগত জীবন ও কেরিয়ার গুছিয়ে নেওয়াই দু’জনের অগ্রাধিকার। আগামী পাঁচ বা দশ বছর কীভাবে কাটাবেন, সেই পরিকল্পনাও এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে দু’জনের ভাবনা ও পরিকল্পনা এক জায়গায় মিললে তবেই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

বামপন্থী রাজনৈতিক আবহে বড় হওয়া দীপ্সিতার (Dipsita Dhar) রাজনৈতিক জীবনও বেশ পরিচিত। আশুতোষ কলেজে পড়াশোনার সময় থেকেই এসএফআইয়ের সঙ্গে যুক্ত হন তিনি। পরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সব মিলিয়ে, কেরলের পাত্র ও ডিসেম্বরের বিয়ের জল্পনায় আপাতত ইতি টানলেন দীপ্সিতা (Dipsita Dhar)। প্রেম রয়েছে, ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে এখনই বিয়ের সানাই বাজছে না, বামনেত্রীর বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন