29 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি নিয়ে বড় সুখবর! খুশিতে সরকারি কর্মীরা

Aaj India Desk, নয়াদিল্লি: গতবার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ, বকেয়া ডিএ (DA) সংক্রান্ত মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। এর আগে একাধিকবার শুনানি পিছিয়ে যাওয়ায় মামলাটি আরও কতদিন চলবে, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে এবার পরবর্তী শুনানি নিয়ে সামনে এসেছে কিছুটা স্বস্তির খবর।

সুপ্রিম কোর্ট (Supreme Court) ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ১৮ অগাস্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। এবার সেই শুনানি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৮ অগাস্ট মামলাটির শুনানি হওয়ার বিষয়ে নতুন তথ্য পাওয়া গিয়েছে। তাঁর দাবি, মামলাটি ইতিমধ্যেই ‘পার্ট হার্ড’ পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ মামলাটি নিয়ে আদালতে শুনানি যথেষ্ট এগিয়েছে।

এ বিষয়ে মলয় মুখোপাধ্যায় আগে জানিয়েছিলেন, “গতকাল ডিএ মামলা বিচারক দ্বয় পার্ট heard এ পরিণত করছেন। সেই প্রেক্ষিত কোর্ট আর সাইটেও তা আপডেট হয়ে গেছে। ফলে অবসরের আগেই বিচারক দ্বয় মামলার ইতি টানবেন। আর কেসটা হিমঘরে যাওয়ার সম্ভবনা থাকল না।”এই পরিস্থিতিতে কর্মচারীমহলের আশা, দীর্ঘদিন ধরে চলা বকেয়া ডিএ মামলাটি এবার আর অযথা পিছিয়ে যাবে না। ফলে ১৮ অগাস্টের শুনানির দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

জানা গিয়েছে, আগামী ১৮ অগাস্ট দুপুর ২টোয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে মামলাটির শুনানি হবে। মনিটরিং কমিটির রিপোর্ট পাওয়ার পর সেই রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানিতে নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবেন বাদী ও বিবাদী—দুই পক্ষই। তাই ১৮ অগাস্টের শুনানিতে মামলাটি কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। বছরের পর বছর ধরে চলা এই ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে সরকারি কর্মীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন